প্রিমিয়াম সুক্কারি খেজুর – সৌদি আরবের আল-কাসিম থেকে সরাসরি (Sukkari Dates)
সৌদি আরবের বিখ্যাত আল-কাসিম অঞ্চল থেকে সরাসরি আমদানিকৃত প্রিমিয়াম কোয়ালিটির গাছপাকা সিজন-ফ্রেশ সুক্কারি খেজুর। প্যাকেট খুললেই পাবেন সতেজ খেজুরের প্রাকৃতিক সুবাস। কোনো প্রকার কেমিক্যাল বা কৃত্রিম মিষ্টি ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিকভাবে প্রক্রিয়াজাত এই খেজুর যেন প্রকৃতির এক অনন্য উপহার!
সুক্কারি খেজুরের বিশেষ বৈশিষ্ট্য
রং: সোনালি-হলুদ থেকে হালকা বাদামি শেডের আকর্ষণীয় রূপ।
স্বাদ: প্রাকৃতিক ক্যারামেল ও মধুর মতো অসাধারণ মিষ্টি ও সুস্বাদু।
টেক্সচার: অত্যন্ত নরম, তুলতুলে এবং মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়।
আকার: মাঝারি থেকে বড়, মাংসল ও পুষ্টিতে ভরপুর।
পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা
তাৎক্ষণিক শক্তির উৎস: প্রাকৃতিক শর্করা থাকায় নিমেষেই শরীরের ক্লান্তি দূর করে এনার্জি বুস্ট করে।
প্র প্রয়োজনীয় মিনারেলস: আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়ামে ভরপুর, যা হাড় মজবুত ও শরীরের ভারসাম্য বজায় রাখে।
হজমশক্তি বৃদ্ধি: প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকায় হজমপ্রক্রিয়া উন্নত করে।
রোগ প্রতিরোধ ক্ষমতা: শরীরকে সতেজ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়ায়।
রক্তশূন্যতা দূরীকরণ: আয়রন সমৃদ্ধ হওয়ায় এটি অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দূর করতে অত্যন্ত কার্যকর।
ইফতারের সেরা খাবার: সুন্নাহসম্মত ও পুষ্টিকর হওয়ায় রোজার ইফতারে এটি সেরা পছন্দ।
সংরক্ষণ পদ্ধতি (Storage Tips)
সাধারণ তাপমাত্রায় (১–৩ মাস): এয়ারটাইট কাচের বা প্লাস্টিকের পাত্রে ঠান্ডা, শুকনো ও অন্ধকার স্থানে রাখুন। সরাসরি রোদ ও আর্দ্রতা থেকে দূরে রাখুন।
রেফ্রিজারেটরে (৬–১২ মাস): দীর্ঘদিন তাজা ও সুস্বাদু রাখতে জিপলক ব্যাগ বা এয়ারটাইট কন্টেইনারে ফ্রিজে সংরক্ষণ করুন। খাওয়ার কিছুক্ষণ আগে বের করে স্বাভাবিক তাপমাত্রায় এনে উপভোগ করুন।
প্রাকৃতিক মিষ্টি ও স্বাস্থ্যকর পুষ্টির সঠিক অভিজ্ঞতা পেতে আজই অর্ডার করুন খাঁটি প্রিমিয়াম সুক্কারি খেজুর!
Share with Friends
Trading is more effective when you share products with friends!Share you link
Share to